বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন ডাটাবেজ তৈরি করছে এলজিইডি দিনাজপুরে কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা ক্যাম্পেইন সুমাইয়া হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা: আদালতে কান্নায় ভেঙে পড়লেন সুমাইয়ার বাবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই নিহত ১ নরসিংদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়েভ’-এর মানববন্ধন ও আলোচনা সভা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্য

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার

​আব্দুস সালাম, দিনাজপুর

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিনাজপুরকে আরও এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ এইচ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। দিনাজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের দিনাজপুর ইউনিট প্রধান জাবেদ হোসেন, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, মাছরাঙা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য এবং দৈনিক খবরের কাগজ পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘আজ আনন্দ ও ভালো লাগার একটি দিন। মাছরাঙা টেলিভিশন দীর্ঘ ১৫ বছর ধরে অত্যন্ত সুন্দরভাবে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটি মাছরাঙা পরিবারসহ আমাদের সবার জন্যই গর্বের বিষয়।

সাংবাদিকতা ও পুলিশের কাজের মধ্যে অনেকটা মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশিংয়ের সঙ্গে যারা যুক্ত এবং যারা সাংবাদিকতা করেন, তাদের কাজের ধরনে কিছুটা পার্থক্য থাকলেও কাজের পদ্ধতিতে অনেক মিল রয়েছে। বিশেষ করে সাংবাদিকদের অনুসন্ধান ও সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। বিভিন্ন অপরাধের ধরন, অপরাধীদের কর্মকাণ্ড ও তাদের গতিবিধি সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনেক সময় পুলিশের তদন্ত ও অপরাধী শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে যারা ইতিবাচক সাংবাদিকতা করছেন, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। এসব তথ্যের ভিত্তিতে অনেক অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। এ কারণে সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মাছরাঙা টেলিভিশনের ইতিবাচক সাংবাদিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘মাছরাঙা টেলিভিশন সবসময় ইতিবাচক সাংবাদিকতার চর্চা করে আসছে এবং দেশের জন্য কাজ করছে। ইতিবাচক সংবাদ মানুষের কাছে গুরুত্ব অর্জন করে। এর মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকতার ভূমিকা আরও শক্তিশালী হয়। মাছরাঙা টেলিভিশন ইতিবাচক সাংবাদিকতার যে ধারা শুরু করেছে, তা আরও বিস্তৃত হোক—এটাই আমাদের প্রত্যাশা।

মাছরাঙা টেলিভিশনের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও দায়িত্বশীলতার প্রশংসা করে তিনি বলেন, ‘বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে।

সবশেষে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘জেলা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা সবাই একসঙ্গে কাজ করব। দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা যারা বাইরে থেকে আসি, তারা হয়তো কিছু সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসি। কিন্তু আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা এই দেশের এবং এই এলাকার সন্তান। আপনাদের সংবাদ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমাদের কাজেও সহযোগিতা হয়।

তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো ও ইতিবাচক সংবাদ প্রকাশ করবেন, দেশের জন্য কাজ করবেন। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত দিনাজপুর গড়ে তুলতে চাই।

আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকরা মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews