বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন ডাটাবেজ তৈরি করছে এলজিইডি দিনাজপুরে কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা ক্যাম্পেইন সুমাইয়া হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা: আদালতে কান্নায় ভেঙে পড়লেন সুমাইয়ার বাবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই নিহত ১ নরসিংদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়েভ’-এর মানববন্ধন ও আলোচনা সভা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্য

দিনাজপুরে কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা ক্যাম্পেইন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মাসিক কোনো লজ্জার বিষয় নয়: দিনাজপুরে কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা ক্যাম্পেইন

আব্দুস সালাম, দিনাজপুর 

কিশোরীদের মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ভাঙতে এবং প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় দিনাজপুরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন। ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘রাইজ আপ’ প্রকল্পের অধীনে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে দিনাজপুর ইয়ং উইমেন খ্রিষ্টিয়ান এ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাসিক নারী স্বাস্থ্যের স্বাভাবিক একটি প্রক্রিয়া, তাই এ নিয়ে চুপ থাকা বা লজ্জা পাওয়ার কিছু নেই। কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ‘ওয়ান স্টপ ক্রাইম সেল’-এর প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার। এতে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আজম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং দিনাজপুর পৌরসভার স্যানিটারি ইন্সট্রাক্টর মোছাঃ মোমরেজ সুলতানা।
সংগঠনের মূল দৃষ্টিভঙ্গি প্রকাশ করে দিনাজপুর ওয়াইডব্লিউসিএ-এর সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া বলেন, “মাসিক সামাজিক কোনো সংকোচের বিষয় নয়, এটি নারী স্বাস্থ্যের স্বাভাবিক অংশ। ‘রাইজ আপ’ প্রকল্পের উদ্দেশ্য হলো কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে একটি সহায়কমূলক পরিবেশ তৈরি করা। বিশ্বের ৯টি দেশসহ বাংলাদেশের ৬টি শাখায় এ প্রকল্প কার্যকর রয়েছে।

শিক্ষার্থীদের প্রাঞ্জল অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল নানান বৈচিত্র্য: রিবিকা মৃধা ও দীপান্বিতার সঞ্চালনায় মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নাটক প্রদর্শিত হয়। এরপর শিক্ষার্থীরা দলগত আলোচনায় অংশ নেয়।
কিশোরীরা যাতে গোপনীয়তা বজায় রেখে মনখুলে নিজেদের সমস্যার কথা জানাতে পারে, সেজন্য রাখা হয়েছিল বিশেষ ‘জিজ্ঞাসা কর্নার’ ও ‘খোলা চিঠির বক্স’।
দিনশেষে অংশ নেওয়া সকল শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে ওয়াইডব্লিউসিএ-এর মাস্টার ট্রেইনার লিপা লাকড়া, জয়া মনি, ক্রিস্টিনা সহ ১৫ জন অ্যালুমনাই সদস্য উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক : আব্দুস সালাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews