রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের সারনাথ বৌদ্ধ প্রত্নস্থল কালিহাতীতে তিন কিশোরকে আটকে রেখে বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা! হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল সময়ের চাহিদানুযায়ী সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু

আব্দুস সালাম, ​দিনাজপুর 

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথ তৈরি হয়। আমাদের গবেষকদের সৃজনশীলতা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি মানসম্মত গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবে। ​তিনি গবেষকদের নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা এবং সমাজের উপকারে আসে এমন নতুন নতুন গবেষণা প্রস্তাবনা তৈরির আহ্বান জানান। ​আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ২০২৪-২০২৫ অর্থবছরের সমাপ্ত স্বাধীন গবেষণা প্রকল্প ও ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত যৌথ গবেষণা প্রকল্পের চূড়ান্ত ফলাফল তুলে ধরা হয়। একই সাথে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। ​অনুষ্ঠানে আইআরটি’র বার্ষিক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয় এবং ফিসারিজ অনুষদের ৪টি প্রজেক্টের প্রতিবেদন উপস্থাপন করা হয়। আইআরটি’র উপপরিচালক মো. শাহজাহান মন্ডলের সঞ্চালনায় এই কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকসহ মোট ১৩০ জন গবেষক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews