রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের সারনাথ বৌদ্ধ প্রত্নস্থল কালিহাতীতে তিন কিশোরকে আটকে রেখে বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা! হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল সময়ের চাহিদানুযায়ী সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

​আব্দুস সালাম, দিনাজপুর :

মানসিক স্বাস্থ্য সমস্যা জনিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিচর্যাকারীদের (কেয়ারার) অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখছে ‘কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্ট’। এই প্রকল্পের মাধ্যমে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং তাদের সেবা প্রদানকারী কেয়ারাররা মর্যাদা, সমতা ও প্রয়োজনীয় শারীরিক-মানসিক সেবা পাচ্ছেন। কেয়ারারদের উপযুক্ত সম্মান, স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা গেলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে সমাজ হবে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক।

রবিবার ২৬ জুলাই ২০২৬ দুপুরে দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ‘কেয়ারার ওয়ার্ল্ড ওয়াইড’-এর ফাউন্ডার ও নির্বাহী পরিচালক অনিল পালিত। ​সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিডি’র প্রজেক্ট সুপারভাইজার মইনুল ইসলাম, দিনাজপুরের প্রজেক্ট ফিল্ড ম্যানেজার মুকুল কিসকু এবং মনো-সামাজিক পরামর্শদাতা রুকুনুজ্জামান খান। ​মতবিনিময় সভায় নির্বাহী পরিচালক অনিল পালিত বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা জনিত প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্য বিশেষ করে যারা নিয়মিত তাদের পরিচর্যা করেন, তারা দীর্ঘদিন ধরে নানাবিধ সামাজিক, মানসিক, শারীরিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কেয়ারাররা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের এই নিঃস্বার্থ অবদান প্রায়শই সঠিকভাবে স্বীকৃত হয় না। ​এই বাস্তবতাকে সামনে রেখে দিনাজপুরে তাদের জন্য সমন্বিত শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা, কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​প্রকল্পের মূল কার্যক্রম সম্পর্কে সভায় জানানো হয়: মাঠপর্যায়ে হেলথ ক্যাম্পের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা প্রদান। হোম ভিজিট এবং কেয়ারার গ্রুপ মিটিংয়ের মাধ্যমে কেয়ারারদের মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্নতা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। কেয়ারারদের দক্ষতা, সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন। পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিদ্যমান কুসংস্কার দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীদারদের সাথে কাজের সমন্বয় বৃদ্ধি করা। ​সভায় জানানো হয়, এই প্রকল্পের একটি বড় অর্জন হলো ‘দিনাজপুর কেয়ারার্স অ্যাসোসিয়েশন (ডিসিএ)’ গঠন। এটি মূলত কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ​সংগঠনটি কেয়ারারদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের পরিবেশ তৈরি, স্থানীয় ও জাতীয় পর্যায়ে কেয়ারার-বান্ধব নীতিমালা ও সেবা নিশ্চিত করতে অ্যাডভোকেসি করা এবং সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে ভূমিকা রাখবে। ​​দিনাজপুরে কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্পটি বিগত ১ বছরে কেয়ারার এবং মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বসবাসকারী ৫০২ জন পারিবারিক সদস্যকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করেছে। ​প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে : কেয়ারারদের কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং পরিচর্যার পেছনে ব্যয় হওয়া অতিরিক্ত সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কেয়ারারদের মধ্যে বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যসেবার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৭৩ শতাংশ কেয়ারার প্রাতিষ্ঠানিক চিকিৎসা ও পেশাদার মানসিক চিকিৎসা গ্রহণ করছেন এবং আধুনিক চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews