রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিশীথ বর্ষার কাব্য 

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬



নিশীথ বর্ষার কাব্য 

 

আসাদুজ্জামান খান মুকুল :

 

শ্রাবণ মেঘের  প্রবল বেগের

বাদল হাওয়া মেশা,

অম্বর তলে  বিজলির ছলে

জাগায় লেখার নেশা।

ঘুচায় ভয়ের  সর্ব জয়ের

উদ্দীপনায় খেলে,

সবুজ পাতায়  স্নিগ্ধ ছায়ায়

মায়ার জালটি মেলে।

হৃদয় গহিন  বলছে কঠিন

অব্যক্ত সব কথা,

ঘোর ভাবনার  সংগীতে যার

মুছায় মনের ব্যথা।

নিঝুম রাত্রি    ওই ধরিত্রী

জলদ অঝোর ঝরে,

মুগ্ধ নয়ন  দেখেই সে ক্ষণ

আশার তারায় নড়ে।

সকল সুপ্ত   স্বপন গুপ্ত

তন্দ্রা হারায় চোখে,

কলম সচল  দীপের অনল

নতুন কাব্য লোকে।

 

গ্রাম – সাভার

পোস্ট – হেমগঞ্জ বাজার

উপজেলা – নান্দাইল

জেলা – ময়মনসিংহ

বিভাগ – ময়মনসিংহ

ফোন – 01737939451

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews