মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একতারপুর: প্রশাসনের সামনে নারীসহ অভিযুক্তদের অঙ্গীকার !

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একতারপুর: প্রশাসনের সামনে নারীসহ অভিযুক্তদের অঙ্গীকার !
শেখ মোঃ আকরাম হোসেন ,কুষ্টিয়া, খোকসা :
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের একতারপুর পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় জনগণের উদ্যোগে এক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন ও গ্রামবাসীর উপস্থিতিতে মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত নারীসহ কয়েকজন ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা মাদকাসক্তি ও মাদক ব্যবসার ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে এ ব্যাধি নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত গ্রামবাসী মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত