
বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!
পটুয়াখালীর বাউফলে জাতীয় বাজেট বিষয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ।শুক্রবার (১২ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে এ নাগরিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাউফল উপজেলা জামায়াত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মাসুদ বলেন, “বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।”তিনি বলেন, “বাউফলের ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতেই আজকের এই আয়োজন। এখান থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করব।সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদী ভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। শিক্ষা খাতের প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার আহ্বান জানানো হয়।এছাড়া ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বন্দোবস্ত প্রদান, নদী ভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন।সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,বাউফল রিপোর্টার্স ইন্নীতি সদস্য, জনাব গোলামকিবরিয়া এবং নির্বাহী সদস্য মো: ফোরকান উদ্দিন। হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।