1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট !  শৃঙ্খলার রাজপথ থেকে জনতার মঞ্চে, এ টি এম ফিরোজ মন্ডল ! এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি দখলের চেষ্টা, অভিযোগকারীর সংবাদ সম্মেলন ! বিশেষ সাক্ষাৎকার তীব্র সমালোচনার মুখেও অটল ইফার নতুন ডিজি ! জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২৬ অনুষ্ঠিত  ! সংগ্রাম ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন। ​জলবায়ু সংকট ও কাজের ভবিষ্যৎ: টেকসই ও ন্যায্য বাংলাদেশের পথে যাত্রা ! সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে ! জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে ! পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন !

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য পীরগঞ্জসরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এই কলেজ থেকে মেধাবী শিক্ষার্থীরা সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং সহ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল করা ও উৎসাহ উদ্দীপনা যোগাতে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষ্যে সরকারি কলেজ চত্বরে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়েরc নবাগত নিয়োগ প্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার পরামর্শ দেন পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ মোহন রায়, প্রফেসর মুসলিম উদ্দীন, পীরগঞ্জ সরকারি কলেজ প্রফেসর ও অর্থনীতিবিদ ইকরামুল হক, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান মানু চৌধুরি, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল , এছাড়া সরকারি কলেজ অন্যান্য শিক্ষক, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, কৃতি শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট