বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কবিতা /মা/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬




মা
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দশ মাস দশদিন করেছে গর্ভে ধারণ
ছিন্ন হবার নয় তার বত্রিশ নাড়ির বাঁধন,
তাইতো তিনি সুখ-দুঃখে ভাগী, সমব্যথী
তিনি যে সহমর্মী, মা, জননী, জন্মদাত্রী।

ভালোবাসায় পরিপূর্ণ তার হৃদয় ভেতর বাহির
সন্তানের সুখ চায় যদিও হয় সে কাহিল,
মায়ের স্নেহ মমতায় রয়েছে পৃথিবী চলমান
মা শুধু চায় সন্তানের সুখ শান্তি ও সম্মান।

সন্তানের বেহেশত মায়ের পদতলে নবীজির উক্তি
আজীবন মায়ের সেবা, মনতুষ্টি সন্তানের মুক্তি,
সকল সুখ শান্তি লাভের সোপান মাতৃভক্তি
মহান আল্লাহর কাছে চায় সে সুযোগ ও শক্তি।

লেখক পরিচিত:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্ম মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
৭০ কাকরাইল, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews