মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬




খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা জোনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি।
এ সময় উপকারভোগীদের হাতে নগদ অর্থ, একটি পরিবারকে একটি সেলাই মেশিন, পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।এছাড়াও চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্জে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে দীঘিনালা জোনের সেনা কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”  সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, দীঘিনালা সেনা জোনের এ মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews