1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ ঘিওরে  ঈদুল ফিতর উপলক্ষে  নালী  ইউনিয়নে  ভিজিএফ এর চাল বিতরণ                      ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ভুয়া তথ্যের ভিত্তিতে মামলা, হয়রানির প্রতিবাদে কালিহাতীতে সংবাদ সম্মেলন আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার  ফিরে আসবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সরদার একেএম নাসির উদ্দীন কালু শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সুলতান সরদারের শুভেচ্ছা আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার

এফরান আলী, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ সুমন ভান্ডারী (৭৩) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুমন ভান্ডারী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার তোল্লা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মাছিমনগর এলাকার ছোট খাদেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল উপজেলার বিশনন্দী ইউনিয়নের আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন ভান্ডারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন ভান্ডারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক কারবার দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট