বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

লাইলাতুল কদর
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মহিমান্বিত রাত লাইলাতুল কদর
কোমল আলোয় ধরা হয় স্নিগ্ধতর,
হাজার মাসের চেয়েও মর্যাদায় উজ্জ্বলতর
আলোয় ভরপুর আলোকিত শবে কদর।

পবিত্র কুরআন এসেছে এই রাতে
মানবতার মুক্তির বার্তা চিরসত্য প্রাতে,
কুরআনের নূরে জাগ্রত হোক প্রাণ
সত্যের পথে চলার করি দৃঢ় আহ্বান।

শবে কদর রাতে পায় অনন্ত কল্যাণ
আল্লাহর দয়ার ছায়ায় ধন্য মোদের প্রাণ,
এই রাতে মশগুল থাকবো এবাদাতে
জীবন সুখময় হোক আল্লাহর রহমতে।

লাইলাতুল কদর নাজাতের রাত
ক্ষমার আশায় তুলি দুই হাত,
হে প্রভু মোদের দাও ক্ষমা করে
সুখ শান্তি কল্যাণ ঘরে ঘরে।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews