রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ, বিশেষ ঘোষণা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০ এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাউফলে তিন মাসব্যাপী কর্মসূচি গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা  পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!

শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬




​শেরপুরে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও জ্বালানি তেলের পাচার রোধে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।সভায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে শেরপুরে পেট্রোল পাম্প গুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ও জ্বালানি তেল বিক্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। উক্ত সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং পেট্রোল পাম্প গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করেন।ওই সময় সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি, পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার,প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews