1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদন্ড সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার এর সাথে মাননীয় এমপি মহোদয়ের মতবিনিময়! কবিতা /রক্তে কেনা স্বাধীনতা / লায়ন মোঃ গনি মিয়া বাবুল মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার !

পাবনায় মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদন্ড

কাজী বাবলা, পাবনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামী মো.সুজন শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো: সালাউদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি মো. সুজন শেখ পাবনা সদর থানার লস্করপুর দক্ষিণপাড়ার মো: মনসুর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন।
মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই বেলা সাড়ে ১২টার গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের এসআই মো: আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শহরের লস্করপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সুজন শেখ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৬৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়। যার মামলা নং- এস/সি-১৪৯৩/২২।মামলার তদন্ত কর্মকর্তা ৩১/০৮/২০২২ ইং তারিখে আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পুলিশ তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) রাজিউল্লাহ সরদার রনজু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। আসামি গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকরের বিষয়টি রায়ে স্পষ্ট করা হয়েছে। আসামি পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ খান নিউটন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট