বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬




শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাঙ্গারপাড়া  গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ আমজাদ হোসেন(৩২) নামের  এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ৪ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সদর ইউনিয়নের টাঙ্গার পাড়া গ্রামের জৈনক আমজাদ হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আমজাদ কে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে  বসত বাড়ি থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে স্থানীয় ধামাহাটা বাজারে মনোহারী ও বাস টিকিট  কাউন্টার ব্যবসার অন্তরালে সে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এঘটনায় ডিএনসি শেরপুরের উপপরিদর্শক (এসআই ) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ধৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে বুধবার বিকেলে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ডিএনসি শেরপুর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শ্রীবরদী  থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আমজাদ কে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews