1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর উত্তরায়  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব ! জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় ! মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতন প্রতিবাদে মাদ্রাসায় তালা দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী  !‎ বাগমারায়   গোপন  রাজনীতির  প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল  সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে ফজলুল হক মিলন। শেরপুরে পাহাড়ি ঢলের পূর্বাভাস ঝুঁকিতে সীমান্তবর্তী জনপদ ! স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে  অছি নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

মুহাম্মদ আতিকুর রহমান :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জনাব তারেক রহমানকে সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের কল্যাণধর্মী সংগঠন “বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুরস্থ রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুল।
রবিবার (১ মার্চ) তিনি এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি নতুন সরকারের সকল উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে এগিয়ে যাবে তরুণ সমাজ এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে তেমনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলো সংস্কার করে উন্নত শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে সচেষ্ট হবেন।
তিনি আরও বলেন, ‘জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতীক হিসেবে নতুন সরকারের অভিযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য মাইলফলক অর্জন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
গত সরকারের আমলে ২০১৩ সাল হতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৫০০০ শিক্ষক ন্যায্য বকেয়া পাওনা টাইমস্কেল/সিলেকশন গ্রেডের আর্থিক সুবিধা হতে ( মহামান্য হাইকোর্টের আদেশ থাকা স্বত্তেও) বঞ্চিত আছে। ইহা ছাড়া সহকারি শিক্ষকদের ৯ম গ্রেড, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদায়ন, সিনিয়র শিক্ষক হতে প্রধান শিক্ষক/সমমান পদ পর্যন্ত বেতন গ্রেড উন্নীতকরণ, স্থগিতকৃত এডভান্স ইনক্রিমেন্ট চালু,সিনিয়র শিক্ষক, উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা, সহকারি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার/সমমান পদ, উপপরিচালকের শুণ্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে  সরকারি মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির দাবী জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর নিকট আমাদের উপরোক্ত দাবি বাস্তবাযনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর পরিচালক ( মাধ্যমিক) জনাব ড. প্রফেসর খান মুইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্যার মাননীয় শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট