1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তারাগঞ্জে মনজুরুল হত্যাকারীদের ফাঁসি ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

তারাগঞ্জে মনজুরুল হত্যাকারীদের ফাঁসি ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ 

আলমগীর হোসেন লেবু , রংপুর :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
0-0x0-0-0#

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ  সমিতির ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের (৪৫)  হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার ৩০  মিনিটে উপজেলার নতুন চৌপথী বাসষ্ট্যাণ্ডে মহাসড়ক অবরোধ করা হয়। 

এসময় এলাকাবাসীরা জানান, মনজুরুল ইসলাম একজন ইলেকট্রিশিয়ান ছিলো। সে বিদ্যুতের কাজ করে জীবনযাপন করছিলো। সাদামাটা জীবনযাপন করতো সে। কারও সাথে কোন বিশৃঙ্খলায় জড়াতো না মনজুরুল ইসলাম। তাঁর এই হত্যায় কান্ডের সাথে  জড়িত ব্যক্তিদের   দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন এক ঘণ্টা ধরে ।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা উত্তেজিত এলাকাবাসীকে নিয়ন্ত্রণ করতে না পারায়,ঘটনাস্থল থেকে চলে যান। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন ও তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে এসে উত্তেজিত এলাকাবাসীকে সান্তনা ও সঠিক বিচারের আশ্বাস দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসলে, আটকে পড়া যানবাহন ছেড়ে দেওয়া হয়।উল্লেখ্য গত, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায় মনজুরুল ইসলাম। এরপর থেকে আর বাড়িতে ফিরেনি মনজুরুল ইসলাম। পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারের কাছে আলুখেতে মাটি দিয়ে ঢেকে রাখা লাশ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা। মনজুরুল ইসলাম পেশায়, তারাগঞ্জ  পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ানের কাজ করতো। মনজুরুল ইসলাম উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।  

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট