1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে নিজ বাসায় হাত–পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার আংগারিয়া নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিরামপুরে কলতা জগদানন্দ সেবাআশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন চৌদ্দগ্রামে খাটরা গ্রামবাসীর সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল  একুশে বইমেলায় প্রকাশিত হলো মহসিন দিনুর ‘হাউ টু সেল ইয়োর ইনভেস্টিগেশন’ স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা / বসন্তের অচেনা ডাক / আসাদুজ্জামান খান মুকুল  সিরাজগঞ্জে  রমজান উপলক্ষ্যে তিন শতাধিক  পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী  টোল বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা: নগরকুমারী হাটে মানববন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

সিরাজগঞ্জে  রমজান উপলক্ষ্যে তিন শতাধিক  পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী 

সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” (Dost Aid Bangladesh Society) এর উদ্যোগে- সিরাজগঞ্জের হতদরিদ্র, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত তিনশতাধিক পরিবারের মাঝে  ফুডপ্যাকেজ (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশনায়-
শনিবার (২৮ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী’তে অবস্থিত সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে- উক্ত মানবিক সহায়তা ফুডপ্যাকেজ বিতরণ অনুষ্ঠানে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস  স্বাগত বক্তব্যে রাখেন এবং এ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজগঞ্জের  কর্মকর্তা নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বহুলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য জননন্দিত চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান, সদর থানা বিএনপির সাবেক ক্রীড়া মোঃ ফরিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। দোস্ত এইডের সিরাজগঞ্জের অফিস পরিচালক এস.এম.আশরাফুল ইসলামসহ, স্থানীয় শিক্ষক, গন্যমাণব্যক্তি,গণমাধ্যম কর্মী ও অসংখ্য স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন।
উক্ত বিতরণকৃত  ফুডপ্যাকেজের প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ১০’কেজি চাল, মুড়ি ১’কেজি, ছোলাবুট১ কেজি, খেজুর ১কেজি,  ২’লিটার সয়াবিনতেল,  ২’কেজি আলু, ২’কেজি পেঁয়াজ,  লবণপ্যাকেট এক কেজি প্রভৃতি। সর্বমোট প্রায় ২২কেজি ওজনের খাদ্য সামগ্রী সম্বলিত প্রতিটি প্যাকেট একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করবে, পবিত্র মাহে রমজান সময়কালীন উপকারভোগীদের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। এসময় পুরো এলাকায়  উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা যায় যে,২০১৮খ্রি. প্রতিষ্ঠালগ্ন থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন কার্যক্রম, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, কোরবানির মাংস বিতরণ, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট