শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ​মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম

কবিতা / বসন্তের অচেনা ডাক / আসাদুজ্জামান খান মুকুল 

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
বসন্তের অচেনা ডাক
বসন্ত এলে জানালার পাশে দাঁড়ালে হাওয়াটা একটু আলাদা রকম লাগে,
তার ভেতর একটা অচেনা নাম ঘুরে বেড়ায়, ঠিক ধরতে পারি না,
ঘুরাফেরার কালে মনে হয় কেউ খুব আস্তে ডেকেছিল
যা শুনেও না শোনার ভান করেছি অনেকদিন।
কৃষ্ণচূড়ার নিচে চুপচাপ পড়ে থাকে একটা চিঠি,
লেখা হয়েও যেন পাঠানো হয়নি-
চায়ের কাপের ধোঁয়া ধীরে আকাশে মিলিয়ে যায়,
তুমি বলেছিলে, একদিন ফিরবো!
বিকেলের আলো উঠোনে লম্বা ছায়া ফেলে,
আমি ছায়ার পাশে দাঁড়িয়ে থাকি, কথা বলতে ইচ্ছে করে।
নদীর শব্দ আজ একটু অন্যরকম, কিছু বলতে গিয়ে থেমে যায়,
হয়তো তোমার নামটাই ছিল সেই কথা।
কোকিল ডাকে দূরের গাছের ডালে, কার জন্য কে জানে,
আমি শুধু শুনে যাই, আর কিছু বুঝি না।
রাত নামলে ভেজা ফুলের গন্ধ বাতাসে মিশে থাকে,
এই বসন্তও কারও জন্য অপেক্ষা করে, হয়তো আমার মতো।
তুমি ফিরলে তবেই এই ঋতুর বাকিটা লেখা হবে,
আমি এখনো সেই দিনের ঠিকানা খুঁজি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews