1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে নিজ বাসায় হাত–পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার আংগারিয়া নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিরামপুরে কলতা জগদানন্দ সেবাআশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন চৌদ্দগ্রামে খাটরা গ্রামবাসীর সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল  একুশে বইমেলায় প্রকাশিত হলো মহসিন দিনুর ‘হাউ টু সেল ইয়োর ইনভেস্টিগেশন’ স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা / বসন্তের অচেনা ডাক / আসাদুজ্জামান খান মুকুল  সিরাজগঞ্জে  রমজান উপলক্ষ্যে তিন শতাধিক  পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী  টোল বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা: নগরকুমারী হাটে মানববন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি

মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ (গাজীপুর) :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, অতীতের কোন ঘটনা, হিংসা বিদ্বেশ মনে রেখে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করব না। সমস্ত ভেদাবেদ ভূলে গিয়ে এক সাথে মিলে মিশে সুন্দর কালীগঞ্জ গড়ে তুলব। নির্বাচনের পূর্বে আমি যে প্রতিশ্রুতিদিয়েছি তা পূরণ করবো। আমার দায়িত্ব পালনে আমি চুল পরিমানও অবহেলা করবো না। তিনি মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মহান দায়িত্ব আছে। আপনারা কোন ফেক নিউজ, সম্মানহানিকর নিউজ করবেন না। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমি আপনাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিব। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে সোমবাজার ঈদগাঁহ মাঠে তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো.হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, সদস্য আব্দুল বাসেদ বাচ্চু, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক জিএস সাদেকুর রহমান কমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, বিএনপি নেতা নাজমুল হাই মামুন, একেএম জাকির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান, জেলা যুবদলের সাবেক সদস্য মো. নয়ন হোসেন ভূইয়া, থানা যুব দলেরযুগ্ম আহবায়ক মো. রেজাউল ইসলাম রানা, ইউনিয়ন যুবদল নেতা মো. তারিকুল ইসলাম, মো. তানভীর ইসলাম প্রিন্সসহ সর্বস্তরের প্রায় পাঁচ হাজারের অধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেকরহমান ও আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি’র সুস্বাস্থ্য দীর্ঘায়ু সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট