1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে নিজ বাসায় হাত–পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার আংগারিয়া নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিরামপুরে কলতা জগদানন্দ সেবাআশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন চৌদ্দগ্রামে খাটরা গ্রামবাসীর সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল  একুশে বইমেলায় প্রকাশিত হলো মহসিন দিনুর ‘হাউ টু সেল ইয়োর ইনভেস্টিগেশন’ স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা / বসন্তের অচেনা ডাক / আসাদুজ্জামান খান মুকুল  সিরাজগঞ্জে  রমজান উপলক্ষ্যে তিন শতাধিক  পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী  টোল বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা: নগরকুমারী হাটে মানববন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

পলাশবাড়ীতে জামায়াত নেতা রুহুল আমিনকে মাদক ব্যবসায়ীর হত্যার হুমকি

মো: মেহেদী হাসান :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি রুহুল আমিন সরকারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিন্টু নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার জুনদহ বাজারে রুহুল আমিনের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু তার ৩-৪ জন সঙ্গীসহ দেশীয় অস্ত্র (বেকি ও হাসুয়া) নিয়ে রুহুল আমিনের বাড়ির গেটে অবস্থান নেন। তারা সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং রুহুল আমিনকে উদ্দেশ্য করে হাত-পা কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গত কয়েকদিন আগে জুনদহ বাজার এলাকায় একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে রুহুল আমিন সরকার মাদকের বিরুদ্ধে কড়া বক্তব্য প্রদান করেন। মূলত ওই বক্তব্যের কারণেই ক্ষিপ্ত হয়ে মাদক সম্রাট মিন্টু এই হামলা ও হুমকির পরিকল্পনা করেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
ঘটনার সময় রুহুল আমিন সরকার বাড়িতে ছিলেন না। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান:”আমি তখন ব্যবসায়িক কাজে বাইরে ছিলাম। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, “কোনো প্রকার ভয়-ভীতি দেখিয়ে আমাদের মাদকবিরোধী অবস্থান থেকে সরানো যাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমাদের এই সতর্ক প্রহরা এবং লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টুর এমন দুঃসাহসিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট