1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে নিজ বাসায় হাত–পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার আংগারিয়া নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিরামপুরে কলতা জগদানন্দ সেবাআশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন চৌদ্দগ্রামে খাটরা গ্রামবাসীর সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল  একুশে বইমেলায় প্রকাশিত হলো মহসিন দিনুর ‘হাউ টু সেল ইয়োর ইনভেস্টিগেশন’ স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা / বসন্তের অচেনা ডাক / আসাদুজ্জামান খান মুকুল  সিরাজগঞ্জে  রমজান উপলক্ষ্যে তিন শতাধিক  পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী  টোল বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা: নগরকুমারী হাটে মানববন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

পটুয়াখালী জেলায় সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন  সালমা আলম লিলি

গোলাম কিবরিয়া :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
পটুয়াখালী-২ (বাউফল) আসনের  বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি (সংসদ সদস্য) হিসেবে সালমা আলম লিলিকে মনোনিত প্রার্থী হিসাবে দেখতে চাইছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতারা কর্মীরা।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীরা মনে করেন ছালমা আলম লিলি তালুকদার একজন দক্ষ ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন রাজনীতি ও  রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামীলিগের হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য আ.স..ম. ফিরোজ এমপির সাথেে  প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সম্মান ও আস্থা অর্জন করেছেন সালমা আলমলিলি।
বাউফল উপজেলা ও পৌর বিএনপি নেতারা বলেন, তৃণমূল নেতৃত্বের মনোবল চাঙ্গা করতে বাউফল উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী,সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম তালুকদার এর সহধর্মিণী । সালমা আলম লিলিকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
বিএনপির চেয়ারম্যান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটি পটুয়াখালী-২ বাউফল উপজেলা বাসীর প্রানের দাবি।ছালমা আলম লিলি তালুকদার বলেন, তিনি বাউফলে বিএনপিকে  শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধ রাখতে সর্বদা কাজ করে যাচ্ছেন এবং আশা করেন তাঁর সংগ্রামী জীবন ও অবদানের মূল্যায়ন করে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সংরক্ষিত আসনে এমপি করে বাউফল উপজেলার সর্বস্তরের জনগনের পাশে থেকে কাজ করার সুযোগ দিবে। উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট দলের চেয়ারম্যানের দ্বারা নির্ধারিত হবে এবং এটি এখনো সরকারি বা দলীয়ভাবে ঘোষণা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট