1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা -সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী । দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ! মাদক সিন্ডিকেটের দখলে বটতৈল ! সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা ! সোনাইমুড়ীতে দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার-৩ ! সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ ! 

গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহঃ কাওসার আলী,  গোমস্তাপুর
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমানের সাথে উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (৪৪)চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমান, সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা (রুমি)উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মেয়র প্রার্থী তারিকুল ইসলাম বকুল,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, প্রভাষক মনিরুজ্জামান ডাবলু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমান সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট