1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার ২ হাজার অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার ২ হাজার অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মো. আল-আমিন দেওয়ান , কালীগঞ্জ (গাজীপুর) 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামের তারা মিয়ার ছেলে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার বাড়িতে ব্যক্তিগত পক্ষ থেকে কালীগঞ্জ ও রুপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, প্রতিবন্ধী, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার মানুষের মাঝে প্রত্যেককে এক লিটার তেল, এক কেজি ভুট, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আল- মামুন, শোয়েব আহমেদ, আল-মামুন, মাওলানা সানাউল্লাহ ও শাহ জালাল প্রমুখ। এ সময় উপজেলার কালীগঞ্জ পৌরসভারস্থ বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম, উত্তর সোম, দক্ষিণ ভাদার্ত্তী, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া, দালান বাজার ও রুপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার ২ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর যাবৎ এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অর্থ-সম্পদ দিয়েছে, আমি তা থেকে মানুষকে দান-খয়রাত করছি। এ সময় তিনি এলাকার বিত্তবান ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাড়ানোর বা সহযোগীতা করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট