1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কবিতা / বসন্ত / লায়ন মোঃ গনি মিয়া বাবুল - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

কবিতা / বসন্ত / লায়ন মোঃ গনি মিয়া বাবুল

লায়ন মোঃ গনি মিয়া বাবুল
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বসন্ত

বসন্ত আসে নরম রোদে হেসে হেসে
আমের মুকুলে মিষ্টি গন্ধ বাতাসে ভেসে,
বাতাসে দুলে চারিপাশে শিমুল-পলাশ
রঙে রঙে ভরে ওঠে প্রকৃতির আকাশ।

প্রজাপতি ডানা মেলে ফুলের বাগানে
রঙিন স্বপ্ন ঘুরে বেড়ায় নতুন প্রাণে,
দোয়েল ডাকে বসন্তের সকালে
নতুন করে নতুন আশায় জীবন জাগে।

হলুদ সরিষার ঢেউ মাঠে মাঠে
গোপন সুরে বনে বনে কোকিল ডাকে,
কৃষ্ণচূড়ায় আগুন রঙে জ্বলে পথে-ঘাটে
মন উড়ে যায় অচেনা সুখের টানে।

বসন্ত আসে ক্লান্ত মন জাগাতে
হৃদয় জুড়ে রঙিন স্বপন সাজাতে,
স্বপ্নের মায়া ফেলে যায় পথে পথে
আশার কুঁড়ি ফোটে চোখে চোখে।

শহর-গ্রাম এক সুরে জাগে নতুন প্রাণে
পথের ধারে কচি ঘাসে সকালের গানে,
ধীরে ধীরে বসন্ত আসে পুরোনো দু:খ ঝরে
নীরব প্রেমের আনন্দ সব ঘরে ঘরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট