শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে সামিদুলের ‘বাধা’ সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন । ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ ! দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় ।

আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহ্রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।

সভায় ধর্মমন্ত্রী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম-নির্যাতন ও মাদক থেকে বিতারিত করা সরকারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’ এ জন্য তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন। দেশবাসীকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না।’

তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। যাতে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন। আমাদের সহি বুঝ দান করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।’

নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী কালাবাজারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। তিনি জনগণ ছাড়া কিছু বুঝেন না।’

সূত্র:  অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews