শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ

আনিসুর রহমান সোনারগাঁ  :

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস ব্যবহারকারী ৫টি চুনা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঝাউচর বালুর মাঠ সংলগ্ন একটি, মেঘনা আইডিয়াল কিন্ডারগার্টেন সংলগ্ন একটি, মসজিদ সংলগ্ন একটি, আব্দুল মোনেম সুগার মিলের বিপরীত পাশে প্রতাপেরচরে একটি এবং সল্ট ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে একটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) শবিউল আওয়াল।

অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এসব চুনা কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। অভিযানের ফলে সরকারি গ্যাসের অপচয় রোধের পাশাপাশি অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews