
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র ২০২৬-২০২৭ খ্রি. কার্যনির্বাহ সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রফিক-কর্ণেল পরিষদ বিপুল ভোটে বিজয়ী হয়।
গত সোমবার (১৬ফেব্রুয়ারি-২০২৬) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে, আইনজীবীদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন- সভাপতি পদে শাকিল মোঃ শরিফুর হায়দার (রফিক সরকার), সহ-সভাপতি পদে মোঃ আলীমুল হক, মোঃ রবিউল হাসান। সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবীর ( কর্ণেল), সহকারী সাধারণ সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি, গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ রবিউল আলম সেখ, সহকারী গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ সোলায়মান হোসেন (মুন্না), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ মুজাহিদ বিন রহমান (মিঠুন), কোষাধ্যক্ষ পদে মোঃ হেদায়েত উল্লাহ (হীরা), হিসাব নিরীক্ষক পদে মোঃ আনিছুর রহমান-৩, সহকারী হিসাব নিরীক্ষক পদে মোঃ আব্দুল আলীম। নির্বাহ সংসদ সদস্য ৬ জন নির্বাচিত এরা হলেন – আলহাজ্ব মোঃ আমান উল্লাহ্ মন্ডল, মোঃ এনামুল করিম শাহীন, মোঃ আবুল কালাম আজাদ-১, মোঃ সেরাজুল ইসলাম আকন্দ, আলহাজ্ব মোঃ আবুল কাশেম(৪) এবং মোঃ ইমদাদুল হক জিন্নাহ নির্বাচিত। এতে জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অভিনন্দন জানিয়েছেন।