1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়!  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান। চাটখিলে এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া নিখোঁজ হওয়ার ৫ দিনেও উদ্ধার হয়ন!  পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা -সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ।

পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭

কাজী বাবলা, পাবনা
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়েছে। প্রতিদিন হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। সোমবার দুপুর পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশু রোগীর মধ্যে সংখ্যা বেশি। পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১০জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহে জেলায় ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১৮ জন। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন হামের রোগীর
মধ্যে ৩ মাস থেকে ১২ মাস বয়সী শিশু রয়েছে ২৫ জন। আর মেডিসিন ওয়ার্ডে ভর্তি দুইজন মধ্যে একজনের বয়স ২২ বছর, অন্যজনের বয়স ৩২ বছর।সোমবার দুপুরে সরেজমিন ঘুরে পাবনা জেনারেল হাসপাতালে দেখা যায়, শিশু ওয়ার্ডে রোগীতে ঠাসা। মেঝেতেও রোগী। হেঁটে যাবার উপায় নেই। শিশু ওয়ার্ডে একেকটি শয্যায় দুইজন, তিনজন করে ভর্তি। এই ওয়ার্ডের বারান্দায় একটি কাঁচঘেরা কক্ষে হাম রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসাধীন। সেখানেও একেকটি শয্যায় দুইজন করে। মেঝেতেও ৪টি শিশু চিকিৎসাধীন রয়েছে। পাবনা সদর উপজেলার আশুতোষপুর গ্রামের গৃহবধূ স্মৃতি খাতুন হামে আক্রান্ত তার ৪ মাস বয়সী মেয়েকে ২৬ মার্চ হাসপাতালে ভর্তি করেছেন। এখনও সুস্থ হয়নি। তিনি জানান, তার মেয়ের প্রথমে ঠান্ডা-জ্বর আসে। তারপর শরীরে, মুখে লাল গুটি গুটি বের হয়। অসহ্য যন্ত্রণায় ছটফট করে। বিছানায় ঘুমাতে পারে না। এমন অবস্থায় তারা হাসপাতালে এলে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়েছে। পরে
পরীক্ষা করে হাম শনাক্ত করেছেন চিকিৎসকরা। হারিয়াবাড়িয়া গ্রামের সুফিয়া বেগম তার ৯ মাস বয়সী নাতি
মাশরাফকে কোলে নিয়ে পায়চারী করছিলেন। তার কান্না থামানোর চেষ্টা করছেন তিনি। সুফিয়া বেগম জানান, গত ২৮ মার্চ তার নাতিকে হাসপাতালে ভর্তি করেছেন। এখানে ঠিকমতো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। এই কক্ষে ডাক্তার আসলে নার্সদের ডেকেও পাওয়া যাচ্ছে না। আর রুমটাও ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। মালিগাছা গ্রামের শিমলা খাতুন হামে আক্রান্ত তার ৮ মাস বয়সী ছেলে সাফায়াতকে ঈদের পর দিন ভর্তি করেছেন। এখনও সুস্থ না হওয়ায় চিকিৎসা চলছে। তিনি জানান, হাসপাতাল থেকে ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ডাক্তার লিখে দিলে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আর নার্স, পরিচ্ছনতাকর্মী কেউ এই রুমে আসতে চাচ্ছে না।
হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা. তানভীর ইসলামবলেন, হামের রোগী বাড়ার সঙ্গে সঙ্গে পৃথক স্থানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত কোনো সমস্যা হচ্ছে না। বিষয়টি তারা নজরদারিতে রেখেছেন।
২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান বলেন, হাম ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। শিশুসহ যেকোনো বয়সী মানুষের হাম হতে পারে। আপাতত ভর্তিকৃত রোগীদের চিকিৎসা দেওয়ায় সংকট নেই। রোগীর স্বজনেদের অভিযোগ সম্পর্কে সহকারী পরিচালক বলেন, ‘‘৩৮ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকে ২০০ রোগী। আমাদের তো ওই ৩৮ শয্যার ওষুধ সরবরাহ করা হয়। এক্ষেত্রে কিছু সংকটতো থেকে যায়।’’ তবে হামের জন্য নতুন করে একটি ওয়ার্ড চালুর কথা জানান তিনি। টিকা নেওয়ার পরও কী কারণে হঠাৎ করে হামের এমন প্রাদুর্ভাব বেড়েছে, সে বিষয়টি স্বাস্থ্য বিভাগের তদন্ত করে দেখা দরকার বলে মনে করেন এই চিকিৎসক।
পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, প্রায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু-চারজন করে হামের রোগী ভর্তি হচ্ছে। যেকারণে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক আইসোলেশন সেন্টার করা হয়েছে। ৯ মাস বা তার কম বয়সী শিশু রোগীর সংখ্যা বেশি। যেহেতু ৯ মাস বয়সে হামের টিকা দেওয়ার পরও নতুন করে হামে আক্রান্ত হচ্ছে, এ বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে।

ক্যাপশন-
১) ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সোমবার দুপুরে ছবিটি তোলা ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট