প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৬:১৮ পি.এম
সিরাজগঞ্জ আইনজীবী সমিতি’র নির্বাচনে রফিক-কর্ণেল পরিষদ বিপুল ভোটে বিজয়ী

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি'র ২০২৬-২০২৭ খ্রি. কার্যনির্বাহ সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রফিক-কর্ণেল পরিষদ বিপুল ভোটে বিজয়ী হয়।
গত সোমবার (১৬ফেব্রুয়ারি-২০২৬) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে, আইনজীবীদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন- সভাপতি পদে শাকিল মোঃ শরিফুর হায়দার (রফিক সরকার), সহ-সভাপতি পদে মোঃ আলীমুল হক, মোঃ রবিউল হাসান। সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবীর ( কর্ণেল), সহকারী সাধারণ সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি, গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ রবিউল আলম সেখ, সহকারী গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ সোলায়মান হোসেন (মুন্না), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ মুজাহিদ বিন রহমান (মিঠুন), কোষাধ্যক্ষ পদে মোঃ হেদায়েত উল্লাহ (হীরা), হিসাব নিরীক্ষক পদে মোঃ আনিছুর রহমান-৩, সহকারী হিসাব নিরীক্ষক পদে মোঃ আব্দুল আলীম। নির্বাহ সংসদ সদস্য ৬ জন নির্বাচিত এরা হলেন - আলহাজ্ব মোঃ আমান উল্লাহ্ মন্ডল, মোঃ এনামুল করিম শাহীন, মোঃ আবুল কালাম আজাদ-১, মোঃ সেরাজুল ইসলাম আকন্দ, আলহাজ্ব মোঃ আবুল কাশেম(৪) এবং মোঃ ইমদাদুল হক জিন্নাহ নির্বাচিত। এতে জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত