রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল

সিরাজগঞ্জে ভোট কেন্দ্রে জন্ম নেওয়া কন্যা শিশুর নাম রাখা হলো খালেদা জিয়া  

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬



সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা হাটপাংগাসী ইউনিয়ন এর বেংনাই গ্রামে নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া বেগম নামে এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। ঘটনাটি জানার পর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম রবিবার বিকাল ৫টার দিকে সেই পরিবারের সাথে দেখা করতে রায়গঞ্জে যান। এদিন রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জন্ম নেওয়া নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারী।
জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়। এছাড়া শিশুটির ডাকনাম ‘ত্রয়ী’ রেখে একটি ইউনিক নম্বরসহ জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়। শিশুটির পূর্ণ নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া ওরফে ত্রয়ী।
গত ১২ ফেব্রুয়ারি ভোট দিতে এসে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন মোছা. আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনরা নবজাতকের নাম রাখেন ‘খালেদা’। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews