1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুরের ৪ আসনেই ধানের শীষের বড় জয় - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ ভেদাভেদ ভুলে শান্তির পথে মনোহরদী: জুনে বসছে আন্তঃধর্মীয় সংলাপ হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৪৩৮২ জন কর্মীর চাকরি বহাল ও ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তরের দাবি।

লক্ষ্মীপুরের ৪ আসনেই ধানের শীষের বড় জয়

মো.গিয়াস উদ্দিন , লক্ষীপুর 
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
বেসরকারি ঘোষণা অনুয়ায়ী, জেলায় বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে তিনি পেয়েছেন ১,৩৩,৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১,১৭,৭৭৯ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ১,৪৫,৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১,৩৪,০৪২ ভোট।
এদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির আশরাফ উদ্দিন নিজান ১,১৪,০২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০,৭৬৫ ভোট।
রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ৮৫,৪৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে এনসিপি প্রার্থী মাহবুব আলম ৫৬,৪৩৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানিয়েছেন, জেলায় গড়ে প্রায় ৬০.১৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে এবং কোনো বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করলেও দলীয় হাইকমান্ডের নির্দেশে কোনো বিজয় মিছিল করা হয়নি।

নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক প্রতিক্রিয়ায় বলেন, “এই জয় জনগণের জয়। আমরা মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট