শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে সামিদুলের ‘বাধা’ সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন । ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ ! দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় ।

গোবিন্দগঞ্জে নিম্নমানের ইট  ও খোয়া ব্যবহারের অভিযোগে রাস্তার কাজ বন্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে ফাঁসিতলা থেকে কোচাশহর পর্যন্ত সড়কের রিপেয়ারিং কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কাজ বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজের দায়িত্ব পেয়েছেন উপজেলার স্থানীয় ঠিকাদার। তবে কাজ শুরুর পর থেকেই রাস্তায় ২ ও ৩ নম্বর মানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলে নতুন করে সংস্কার করা সড়ক অল্প সময়েই চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এতে সরকারি অর্থের অপচয় হবে এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে পড়বেন।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনিক তদারকি দুর্বল হওয়ায় কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্টদের যোগসাজশে বিভিন্ন উন্নয়নকাজে অনিয়মের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে কোটি কোটি টাকা ব্যয় করেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করা যাচ্ছে না।
স্থানীয় জনগণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews