1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নির্বাচনী নিরাপত্তায় ৫৪ বিজিবির পূর্ণাঙ্গ প্রস্তুতি, ৯৬ কিমি সীমান্তে কঠোর নজরদারি - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

নির্বাচনী নিরাপত্তায় ৫৪ বিজিবির পূর্ণাঙ্গ প্রস্তুতি, ৯৬ কিমি সীমান্তে কঠোর নজরদারি

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি দুইটি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫৪ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। সীমান্তের ৯৬ কিলোমিটার এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ—‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন রায়ট কন্ট্রোল উপকরণ ব্যবহার করবে। নির্বাচনের দিন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে, যাতে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা যায়।
এ ছাড়া নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবি সদস্যদের ইতোমধ্যে নির্বাচনসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলেও জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বাহিনীটি অঙ্গীকারবদ্ধ।
গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে জোন কমান্ডার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে—ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট