বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬



 তুরস্কের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার  পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আন্টালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি শাহিন জানিয়েছেন, শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে নয় জনের মৃত্যু এবং ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, আন্টালিয়ার  থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনায় সাত জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্টালিয়াগামী ৩৪ জনকে বহনকারী বাসটি মহাসড়ক থেকে উল্টে যাওয়ার সময় হাইওয়ে থেকে ছিটকে পড়ে। তবে এতে কোনো বিদেশী নাগরিক ছিল কি-না, তা তিনি উল্লেখ করেননি।

কর্মকর্তারা আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও মনে হচ্ছে।

আন্টালিয়াকে ঘিরে অবস্থিত এই উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর বহু বিদেশী পর্যটক ভ্রমণ করেন।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews