মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নারীর মর্যাদায় আঘাতের জবাবে পঞ্চগড় এর বোদা’য় ঝাড়ু মিছিল, ফুঁসে উঠল প্রতিবাদ

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
মর্যাদা যখন প্রশ্নবিদ্ধ, তখন রাজপথেই উত্তর। নারীর সম্মানে আঘাত, ঝাড়ু হাতে জবাব। সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমীর ডা. শফিকুর রহমান কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় নারীদের স্বতঃস্ফূর্ত ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদী মিছিলটি বোদা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। হাতে ঝাড়ু, কণ্ঠে প্রতিবাদের ভাষা, চোখে ক্ষোভ আর দৃঢ়তায় ভর করে নারীরা জানান দেন নিজেদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষার অটল অবস্থান।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন নারী নেত্রী ও সমাজকর্মীরা। বক্তারা বলেন, নারীর শ্রম, কর্ম ও সম্মানকে হেয় করে দেওয়া কোনো মন্তব্যই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। কর্মজীবী নারীরা আজ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি মূলত মানবিকতা ও সমতার বিরুদ্ধেই অবস্থান নেওয়ার নামান্তর।
বক্তারা আরও বলেন, ধর্ম বা রাজনীতির আড়ালে নারীদের সম্মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ না হলে এর বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো হবে। নারীর মর্যাদা কোনো করুণার বিষয় নয়, এটি তাঁর অধিকার। সমাবেশ থেকে অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে নারীদের নিয়ে দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews