সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬




কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নিকট আত্মীয় আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে পুত্র মুহিত উদ্দিন সাগর (৩৩) ও মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ ওসমান (১৭)।স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করেছিল তিন নির্মাণশ্রমিক। ওই ভবন ঘেষে হাই ভোর্টের বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণ শ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিল। দুপুর ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান নিচে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নির্মাণ শ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাদের বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews