1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
"ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়" নবীনগরে চরমোনাই পীর - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিজন ও সদস্য সচিব কার্তিক শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা দায় স্বীকার যুবদল নেতার শরীয়তপুর পৌরসভা যুবদলের উদ্যোগে মাদক সন্ত্রাস ইয়াবা ভূমিদস্যু নির্মূলের জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় দুদকের গণশুনানি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন মেঘনায় ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত আবদুল্লাহ ধসঢ় ; এগ্রো ফুডে যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা যাত্রাবাড়ীতে তরুণী নিখোঁজ দাদি ও শ্বশুরবাড়ির পাল্টাপাল্টি অভিযোগ! বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

“ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়” নবীনগরে চরমোনাই পীর

মোঃ শওকত আলী,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম(পীর সাহেব চরমোনাই) সোমবার (০২/০২) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হাইস্কুল মাঠে নির্বাচনের জনসভায় বলেছেন, আমরা একা না, আমাদের সাথে দেশের জনগণ আছে, ২৭৮ টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তাদের কথা ও কাজের কোন মিল নেই, তারা ইসলামী লেবাস ধরে আছে, তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই, তারা স্পষ্ট বলেছেন, কুরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না, বিগত সরকারগুলোর মত জেল জুলুম অন্যায় অত্যাচার, দুর্নীতি, অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন, শরিয়া আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২% মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়। তিনি নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এ আসনে তাদের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
জনসভা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু, নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দেন।
জনসভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার।বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট