মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

লক্ষ্মীপুরে জামায়াতের সমাবেশ: ডা. শফিকুর রহমানের ক্ষমতায় এলে ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর জেলা জামায়াত কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি সমাবেশে ক্ষমতায় এলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
গত শুক্রবার জুমা’র নামাজের পর, জেলা জামায়াত কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় এলে যারা অতীতে অর্থ পাচার করেছে, তাদের দায়সিদ্ধান্তমূলক বিচার হবে। সমাজে আইন থাকবে সবার জন্য সমান। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিও অপরাধ করলে তারও বিচার হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় ইতিমধ্যে তার দলকে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে, শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে, তবে তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।তিনি বলেন, ক্ষমতায় এলে সকলের সম্মান, জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে স্বাধীন হবেন, এবং অতীতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে সন্ত্রাস, চাঁদাবাজি ও দূর্নীতিবাজদের ভয়কট করার আহ্বান জানান।
সমাবেশে জেলা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ঢাকা উত্তর মহানগর শাখার সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি প্রমুখ। এছাড়া সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ১১ জোটের কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews