বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

গোবিন্দগঞ্জে ধানের শীষের পক্ষে দিদারুল হকের মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা 

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬



গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দিন ব্যাপী (২৯ জানুয়ারি) সকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপির সভাপতি মোঃ দিদারুল হক প্রধানের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা শুরু হয়। শোডাউনটি বাগদা বাজার থেকে শুরু হয়ে নিপানিয়া, কাটাবাড়ি, নামাপাড়া, ফেরুসা, বেগুনবাড়ি ও নাথানগাড়িসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
নিপানিয়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক প্রধান বলেন, আমরা ধানের শীষের পক্ষে, আমরা জনগণের পক্ষে। মোহাম্মদ শামীম কায়সার লিংকন আমাদের আশার প্রতীক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গোবিন্দগঞ্জে নতুন অধ্যায়ের সূচনা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম প্রধান, ইউপি যুবদলের আহবায়ক কামরুল আনাম জোহা, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ন আহবায়ক এনামুল কবির, ইউপি জাসাস নেতা রোমান, ইউপি জিয়া প্রজন্ম দলের সভাপতি জাফুরুল ইসলাম, ইউপি বিএনপি নেতা নুরুল ইসলাম, বাবলু মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews