1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কবিসংঘের সাহিত্যালাপ, কবিতা পাঠ ও অরিত্র'র মোড়ক উণ্মোচন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

কবিসংঘের সাহিত্যালাপ, কবিতা পাঠ ও অরিত্র’র মোড়ক উণ্মোচন

সুমন কুমার দে,শেরপুর
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যালাপ, স্বরচিত কবিতা পাঠ ও অরিত্র’র তৃতীয় সংখ্যার মোড়ক উণ্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশ’র সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি সংগঠনের ভাঁজপত্র অরিত্র’র জন্য নিয়মিত কবিতা-ছড়া দেয়ার জন্য সম্মানিত সদস্যদের প্রতি আহবান জানান। সেইসাথে তিনি আগামী মাসিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কমিটিগুলো চূড়ান্ত করার উপর তাগিদ আরোপ করেন।
সাহিত্যালাপে আলোচক হিসেবে অংশ নেন কবিসংঘ বাংলাদেশ’র কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, নব্বই দশকের অন্যতম কবি কবি হাদিউল ইসলাম ও কবি ও গবেষক জ্যোতি পোদ্দার। তারা অরিত্রে স্থান পাওয়া কবিতা ও ছড়ার পাশাপাশি আধুনিক ছড়া এবং কবিতার গতি-প্রকৃতি ও প্রকরণ নিয়ে আলোকপাত করেন। আলোচনার পাশাপাশি তারা লেখালেখি বিষয়ে নানা প্রশ্নের উত্তরও দেন। ফলে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে উঠে।
সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছড়া ও কবিতা পাঠে অংশ নেন কবি-ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি-সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি ও ছড়াকার আশরাফ আলী চারু, কবি ও কলামিস্ট বিভূতি ভূষণ মিত্র, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি আজাদ সরকার, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি মাছুদুল আলম সরকার, কবি মোঃ শফিউল আলম, কবি শাহীন খান, কবি কামরুজ্জামান বাদল, কবি হানজালা মাহমুদ প্রমুখ।
পরে সংগঠনের মাসিক ভাঁজপত্র ‘অরিত্র’র শীত সংখ্যা (তৃতীয় সংখ্যা)’র মোড়ক উন্মোচন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট