1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই -মুফতি সৈ. মু. রেজাউল করীম - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর উত্তরায়  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব ! জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় ! মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতন প্রতিবাদে মাদ্রাসায় তালা দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী  !‎ বাগমারায়   গোপন  রাজনীতির  প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল  সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে ফজলুল হক মিলন। শেরপুরে পাহাড়ি ঢলের পূর্বাভাস ঝুঁকিতে সীমান্তবর্তী জনপদ ! স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে  অছি নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই -মুফতি সৈ. মু. রেজাউল করীম

মোঃ আল-আমিন দেওয়ান কালীগঞ্জ, গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই-মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

কোন দল ইসলামী বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ভয় পায়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই। নীতি আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরো বলেন, ইসলামী আদর্শ অনুযায়ী দেশকে ভালবাসা সকলের কর্তব্য। দেশের একটি বিরাট অংশ তরুণ প্রজন্ম। তাদেরকে দেশের উন্নয়নে ইসলামের ছায়াতলে থেকে কাজ করতে হবে। ভাল নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সকলে প্রতি আহবান জানান।
গাজীপুর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবু বকর নাজমুল, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক আঃ আউয়াল। এসময় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বক্তব্য রাখছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট