1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রংপুরে ২৫ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে এডভোকেট ডনের গণসংযোগ ও মিছিল  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

রংপুরে ২৫ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে এডভোকেট ডনের গণসংযোগ ও মিছিল 

রাজ রহমান , রংপুর  :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী  সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব  এডভোকেট মাহফুজ উন নবী ডন এর নেতৃত্বে নগরীর ২৫ নং ওয়ার্ডে গণ সংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নগরীর ২৫ নং ওয়ার্ডের আরসিসিআই মোড় থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু হয়। পরে রোকেয়া কলেজ স্বরণী, নবীনগর,খেড়বাড়ী, শিক্ষাঙ্গন স্কুলপাড়া, বোতলাপাড়া ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।
এসময়, উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য,২৫ নং ওয়ার্ড সভাপতি  ও সাংবাদিক নেতা আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মহিলা টিম কো-অর্ডিনেটর,  সাবেক কাউন্সিলর ও
মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, ২৫ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী  ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, পুর্ব শালবন জামে মসজিদের সাবেক সভাপতি শাহ মো: ফজলুল করিম, নবীনগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক লিটন, বিএনপি নেতা হারুন অর রশিদ, তাবলীগ জামাতের আমীর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগ-সহযোগী সংগঠেনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট