1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নূরী আল-মালিকিকে সংখ্যাগরিষ্ঠ জোটের সমর্থন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নূরী আল-মালিকিকে সংখ্যাগরিষ্ঠ জোটের সমর্থন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক নূরী আল-মালিকিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত শিয়া দলগুলোর জোট ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মালিকিকে পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে তাকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে নির্বাচন করা হয়েছে।বিবৃতিতে মালিকির রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতার কথা বিশেষভাবে  তুলে ধরা হয়।

৭৫ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক মালিকি ইরাকের রাজনীতিতে দীর্ঘদিনের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনে সুন্নি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর একমাত্র ব্যক্তি হিসেবে তিনি দুই মেয়াদে (২০০৬-২০১৪) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পারস্পরিক সমঝোতা অনুযায়ী, ইরাকে সাধারণত একজন শিয়া মুসলিম প্রধানমন্ত্রীর পদটি পান। এছাড়া পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নিদের এবং মূলত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য বরাদ্দ থাকে।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনের পর মালিকির দলসহ শিয়া দলগুলো নিয়ে এই সংখ্যাগরিষ্ঠ ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জোট গঠিত হয়। এরপর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী এবং অন্যান্য পদের বিষয়ে সুন্নি ও কুর্দি দলগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছিল। গত মাসে ইরাকি পার্লামেন্ট স্পিকার নির্বাচন করেছে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ অধিবেশন বসার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলে মালিকিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

‘স্টেট অব ল’ জোটের নেতা মালিকি ইরাকের রাজনীতিতে এখনো বেশ প্রভাবশালী। যদিও তার বিরুদ্ধে দুর্নীতি, সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়া এবং আইএস (ইসলামিক স্টেট) ঠেকাতে ব্যর্থ হওয়ার মতো নানা বিতর্কিত অভিযোগ রয়েছে।

 

সূত্র:বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট