1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানিকগঞ্জে সনাতন ধর্মাবলন্বীদের সরস্বতী পূজা উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলন্বীদের সরস্বতী পূজা উদযাপন

দেওয়ান মিজানুর রহমান ,মানিকগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মাবলন্বীদের ধর্মীয় উৎসব বিদ্যা ও সংগীতের দেবী শ্রীশ্রীসরস্বতীর আরাধনাকে যথাযথ মর্যাদায় স্মরণ করে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জ্ঞান দেবতা পূজা উদযাপন করা হয়েছে। সনাতন ধর্মের ধর্মীয় বিধান অনুসারে ‌, মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে মা সরস্বতী স্বর্গ থেকে ইরাতে তাঁর ভক্তদের মঙ্গলের জন্য আসেন। দিনটিকে ঘিরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রসাদ বিতরণ, ধর্মীয় উৎসবে সকলের শান্তির লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ হিন্দু মহাজোটের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, শ্রী তাপস রাজবংশী বলেন, ‌ শুল্কা পঞ্চমী তিথিতে জ্যোতিময়ী শ্বেতবর্ণা বিদ্যাদায়িনী দেবী শ্রীশ্রীসরস্বতী মায়ের রাতুল চরণে পূজা অর্চণা ও পূজাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয়েছে । ঢাক ঢোলের শব্দ বাঁশির সুরে ধুপের মৌ মৌ গন্ধে ভক্ত ও দর্শনার্থী এবং স্থানীয়দের পদচারণায় মুখরিত হাজারো মানুষের ঢল নামে জেলার প্রতিটি পাড়া মহল্লার মন্দির প্রাঙ্গনে। এবার মানিকগঞ্জ জেলার সিংগাইর ,হরিরামপুর, ঘিওর, দৌলতপুর,শিবালয়, সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে আনুমানিক ৬ শত প্রতিমা তৈরি করা হয়েছে। এবারের উৎসবে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করেন প্রায় ৬০ টি প্রতিমা । শহর প্রদক্ষিণ রিমি শেষে , সন্ধ্যা রাতে ভক্তদের আঁখি রোরুদ্যমান জলে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। উল্লেখ্য, সনাতন ধর্মাবলন্বীদের ধর্মীয় উৎসব মুখর আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ‌ অংশগ্রহণের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট