মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বিক্ষোভকারীদের ফাঁসি না দেওয়ায় ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমন-পীড়নে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে শুক্রবার লিখেছেন, ‘আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যে সব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল (যার সংখ্যা ৮০০-এরও বেশি), সেগুলো বাতিল করেছে ইরান, এ জন্য তাদেরকে ধন্যবাদ!’

বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত দুই সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ইরানি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন, কারণ বুধবার তিনি জানান যে, তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে।

ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্যও উড়িয়ে দেন, যেখানে বলা হয়েছে সৌদি আরব, কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, তাকে প্রভাবিত করেছে ইরানেরই পদক্ষেপ।

শুক্রবার হোয়াইট হাউস থেকে সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি— আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

তিনি বলেন, ‘তারা কাউকেই ফাঁসি দেয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এর একটা বড় প্রভাব পড়েছে।’

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews