1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল খোকসার গড়াই নদীতে মর্মান্তিক ট্র্যাজেডি: প্রায় ২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন যানজট নিরসন ও নিরাপত্তা প্রদানে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির মতবিনিময় সভা কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার বড়লেখায় স্বাস্থ্য বিভাগে তোলপাড়!

মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ

মো.সোলাইমান , চট্টগ্রাম 
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় সুন্নি সমাজ কল্যাণ পরিষদ’র ব্যবস্থাপনায় ১৮ তম মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি মুহাম্মদ ওসমান আলীর সভাপতিত্বে দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাহেদুল ইসলাম শওকতের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম মানিক। সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান ও না’তে মোস্তফা (দঃ) পরিবেশন করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান।এতে প্রধান অতিথি ছিলেন, সৈয়দ মঈজুদ্দিন শাহ আল ফারুকী (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ভিডিও কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন, পুরবী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন।সংবর্ধিত অতিথি ছিলেন, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন, মোঃ নুরুল আমিন।কৃষি উপকরণ বিতরণে প্রধান অতিথি ছিলেন, আরফ ফরিদা (চ্যারিটি) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন।এলাকাবাসী ও এস. এস. কে. পি দরিদ্র ফান্ডের সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জি এম সোহেল রানা, মোঃ আনোয়ার পারভেজ, মোঃ এরশাদ, আবু তাহের তালুকদার মানিক, কাজী মোঃ লোকমান হাকিম, গোলাম কিবরিয়া, শাহনেওয়াজ তালুকদার জিসান, আব্দুল্লাহ আল হাসান, শিক্ষক মোঃ জামাল উদ্দিন, শিক্ষক মোঃ পারভেজ, মাওলানা কামাল হোসেন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাঈম। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ উল্লাহ শাহাবু। বিকাল ৩ টায় অনুষ্ঠানের ২য় অধিবেশন শাইখুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন, সমাজসেবক মোহাম্মদ তৈয়ব শাহ। প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী কোম্পানীগঞ্জ বিশ্ব শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি কাজী মুহাম্মদ জসিম উদ্দিন ফারুকী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট