মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬




আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে মাহবুব মোর্শেদ টিপু ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করা, দলকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন। অনেকেই মনে করছেন, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করলে তিনি শক্ত অবস্থানে থাকবেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে অনেকেই জানান, রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে মাহবুব মোর্শেদ টিপু ইতোমধ্যে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মনে করেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। তাদের ভাষ্য, মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে।

এদিকে, সম্ভাব্য প্রার্থী হিসেবে মাহবুব মোর্শেদ টিপুর নাম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা বাড়ছে। অনেকেই তাকে আগামী দিনে শরীয়তপুর সদর উপজেলার উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম বলে মত প্রকাশ করছেন।

এ বিষয়ে মাহবুব মোর্শেদ টিপু বলেন, “দল অতীতে আমাকে মনোনয়ন দিয়ে ছিল। জনগণ ভোটও দিয়েছেন, কিন্তু অতীত সরকারের কারচুপির কারণে ফল নিয়ে আসতে পারি নাই। এখন বিএনপির গণতান্ত্রিক সরকার; এবার মনোনয়ন পেলে ইনশাআল্লাহ নির্বাচিত হবো। আমার আশা ও বিশ্বাস আমিই মনোনয়ন পাবো, ইনশাআল্লাহ। এছাড়াও আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সে চেষ্টা অব্যাহত থাকবে।”

এদিকে, আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন; স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews