রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির

গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬




গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বিকালে উপজেলার হরিরামপুর ও কোচাশহর ইউনিয়নে এসব সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ প্রকল্পের আওতায় হরিরামপুর এলাকায় ২ কিলোমিটার ২৮০ মিটার, কোচাশহর এলাকায় ৩০০ মিটার এবং বুড়া-বুড়ি এলাকায় ২৯০ মিটার সড়ক নির্মাণ করা হবে। সড়কগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব,উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,ঠিকাদার তারিফ চৌধুরী,বিএনপি নেতা জিল্লু রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারুল ইসলাম ও সদস্য সচিব বিমান শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।স্থানীয়রা জানান, সড়কগুলো নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি অনেকাংশে কমবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews