1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা। 

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা

মোহাম্মদ আলি, চাঁপাইনবাবগঞ্জ  :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী)বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে অনু্ষ্ঠিত খেলায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ও শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, হোক জীবনের জয়”। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের মাঠে ফিরে আসতে হবে। সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষ সহ অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট